সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: শিলিগুড়ি পুরনিগম এর উদ্যোগে শহরের বিভিন্ন বাজারের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাজার কমিটির সদস্যদের সাথে
একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা এদিন বিকেলে অনুষ্ঠিত হয় দীনবন্ধু মঞ্চে। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

