সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ২,ফেব্রুয়ারি :: মাধ্যমিক পরীক্ষা বারুইপুর থানার পদ্মপুকুর মধ্য বিদ্যালয়ে মোট ২টি স্কুলের সিট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পদ্মপুকুর মধ্য বিদ্যালয় যেখানে এবছর ৪৭৬ জন পরীক্ষার্থী।
যার মধ্যে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ের ৩৫৩ জন পরীক্ষার্থী, বারুইপুর গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের ১১৯ জন পুরুষ পরীক্ষার্থী, এবং ৪ জন সিসি ক্যান্ডিডেট।
ইতিমধ্যে সকাল থেকেই কঠোর প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে সকাল থেকেই করা ব্যবস্থাপনা গ্রহণ করেছে বারুইপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশেরা।

