নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিণঘাটা :: রবিবার ২৯,মার্চ :: শূন্য হলেও সারা বছর মানুষের পাশে আছি, বললেন বাম নেতা ডঃ রঞ্জন সরকার। হরিণঘাটায় বাম শ্রমিক সংগঠনের পক্ষথেকে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
রক্ত কোন কারখানায় তৈরি হয় না, চিকিৎসা বিজ্ঞান এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রক্ত তৈরির প্রক্রিয়া। তাই রামের এক ফোঁটা রক্তে বাঁচবে রহিম।
সামনে বিধান সভা নির্বাচন হরিন ঘাটা বিধান সভায় বাম প্রার্থী স্বপন কুমার সরকার ভোট প্রচারের ফাঁকে তিনি রক্ত দান করে রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন।
এদিন হরিণঘাটা এরিয়া কমিটির নেতৃত্ব বাম নেতা ডঃ রঞ্জন সরকার বলেন আমরা শূন্য হলেও সারা বছর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো।
পাশাপাশি তিনি বলেন এই রাজ্যে তৃণমূল ও বিজেপি সেটিং রাজনীতি করছে মানুষ বুঝতে পারছে আগামী নির্বাচনে সাধারণ মানুষ ভোট বাক্সে জবাব দেবে। এদিন বাম মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

