ষষ্ঠ তম বর্ষে অল বেঙ্গল ভিশন আই চ্যালেঞ্জার্স কাপ শিলিগুড়িতে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১০,মার্চ :: ষষ্ঠ তম বর্ষে অল বেঙ্গল ভিশন আই চ্যালেঞ্জার্স কাপ । অতি সম্প্রতি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বজয়ী হয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেটকে নিয়ে বর্তমানে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে।

সেই আবহে অনুষ্ঠিত হতে চলেছে অল বেঙ্গল ভিশন আই চ্যালেঞ্জার কাপ টি-টোয়েন্টি ফরমেটে। আগামী ১৩ই মার্চ থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, প্রতিবছরই আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। দৃষ্টি প্রতিবন্ধীদের এই টুর্নামেন্টে ঘিরে শহরের মানুষের বাড়তি উন্মাদনা থাকে।প্রত্যেক বছরের মত এ বছরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। ১৩ই মার্চ থেকে শুরু হবে ছয়টি দল অংশগ্রহণ করবে, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ই মার্চ। এদিন এই টুর্নামেন্টের বিষয় নিয়ে উত্তরের দিশারীর অফিসে অনুষ্ঠিত হয়ে গেল একটি সাংবাদিক বৈঠক।

উত্তরের দিশারী তরফ থেকেই প্রত্যেক বছর শিলিগুড়ি শহরের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে অল বেঙ্গল ভিশন আই চ্যালেঞ্জার্স কাপ এর আয়োজন করা হয়ে থাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা টুর্নামেন্টের যাবতীয় বিষয় তুলে ধরলেন।

প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে এই প্রতিযোগিতাটি সূর্যনগর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =