নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমজুড় :: শুক্রবার ২০,মার্চ :: সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে নিজের বোন, জামাইয়ের হাতে খুন দাদা। ডোমজুরের ভাণ্ডাড়দহ এলাকার ঘটনা। মৃতের নাম তারক নস্কর। বেশ কয়েকদিন ধরেই সম্পত্তি নিয়ে গন্ডগোল চলছিল।
মৃতের স্ত্রীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে চলছিল ঝামেলা। বেশ কয়েকবার থানায় গেলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ মৃতের স্ত্রীর।
আজ ঝামেলার সময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তারক বাবুকে। রক্তাক্ত অবস্থায় ডোমজুড় হাসাপাতলে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। ইতিমধ্যেই বেশ কয়েকজন কে আটক করেছে পুলিশ ।

