সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদির বাড়ি আড়া এলাকায়। সোমবার সকালে কোনও এক সাপে কামড়ানোর পরেও সে সাহস করে পরীক্ষাকেন্দ্র গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়।

পরীক্ষার সময় অসুস্থতা বোধ করলে প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতালেই পুলিশি পাহারায় তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপটি বিষধর না নির্বিষ তা এখনও স্পষ্ট নয়। তবে বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, ছাত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =