সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ কালীগঞ্জের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেছবুদ্দিন শেখএর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: কালিগঞ্জ বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টি প্রার্থীর নাম ভোটার তালিকায় ডিলিট হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। বিচারাধীন তালিকায় নাম ছিল তার।

ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড হওয়ায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শুরু হয়েছে সংশয়।২৯ শে মার্চ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কালীগঞ্জ বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টি প্রার্থী কেছবুদ্ধিন সেখ এর নাম। কালিগঞ্জ বিধানসভার প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নির্বাচনে প্রার্থী হওয়াকে নিয়ে শুরু হয়েছে সংশয়।

তার নামে লেখাও হয়েছে দেওয়াল। তিনি নির্বাচনী প্রচারে ও যাচ্ছেন। অথচ অনিশ্চিত তার প্রার্থী হওয়া। এ বিষয়ে প্রার্থী কেছবুদ্ধিন সেখ জানান, তার নাম ভুল ছিল। তিনি যখন স্কুলে পড়াশোনা করেছিলেন তখন ছিল একটি নাম আর এখন সেই নাম পরিবর্তন করে নাম হচ্ছে কেছবুদ্দিন সেখ।

২০০২ সালে ভোটার তালিকায় তার যে নাম ছিল সেই নামের সঙ্গে এখনকার নামের পার্থক্য ছিল। তার নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

বিজেপির সংসদ জগন্নাথ সরকারের দাবি, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক যে, তিনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে তার নাম ভোটার তালিকা সংযোজন করা হোক আর ভারতীয় না হলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =