নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: সোমবার ৩০,মার্চ :: পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহির ১১ নম্বর সংলগ্ন সিএম প্রজেক্ট গেস্ট হাউসের কাছে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ফ্লেক্স ছেঁড়া নিয়ে ক্ষোভ এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের।
বিজেপির দুষ্কৃতীরা এই কাজ করেছে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। প্রতিবাদের তৃণমূলের তরফে রাস্তা অবরোধ করা হয়। এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি খোকন মন্ডল ও তৃণমূল নেতা সুজিত রায় চৌধুরীরা জানান, এ ধরনের ঘৃণ্য রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।
যেখানে তাদের প্রার্থীর প্রচারের জন্য ফ্লেক্স লাগানো ছিল ঠিক তার পাশেই রয়েছে বিরোধী দলের প্রার্থীরও ফ্লেক্স। গতরাত্রে কোন ঝড় বৃষ্টি হয়নি, বিরোধীদলের প্রার্থীর ফ্লেক্স অক্ষত অথচ তাদের লাগানো ফ্লেক্স নির্মমভাবে ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
আর এর পিছনে রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত বলে দাবি তৃণমূলের। অঞ্চল সভাপতি জানান এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে প্রয়োজনে নির্বাচন কমিশনকেও এ বিষয়ে অভিযোগ জানানো হবে।

