সিকিম থেকে মদ পাচারের দৌরাত্ম আটকাতে কড়া পদক্ষেপ আবগারি দপ্তরের, জলপাইগুড়ি ডিভিশনে বসলো দুটি নতুন চেকপোস্ট

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১,ফেব্রুয়ারি :: সিকিম থেকে অবৈধভাবে মদ পাচার আটকাতে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দপ্তর। সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ দুইটি নতুন রুটে বসানো হলো নতুন চেকপোস্ট। বিগত ৪৮ ঘণ্টা ধরে এই চেকপোস্টগুলিতে নজরদারি চলছে।

এই নতুন উদ্যোগ নেওয়ার কারণে বড় সাফল্য পেয়েছে আবগারি দপ্তর, এই বিষয়ে তারা জানিয়েছে। নাকা তল্লাশির চালানোর সময় কালিম্পং ও দার্জিলিং রুটে প্রচুর পরিমাণ বিদেশি মদের চালান বাজেয়াপ্ত করা হয়েছে।

জলপাইগুড়ি ডিভিশনের আবগারি আধিকারিকরা জানিয়েছেন, এই দুই এলাকায় কড়া নজরদারি আরও জোরদার করা হবে।

আবগারি সূত্রে জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টার বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পাচারচক্রের বড়সড় পরিকল্পনা বানচাল করে দুটি গাড়ি থেকে প্রায় ৭০ কার্টন, মোট প্রায় ১,০০০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাচারচক্রের সঙ্গে যুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =