সিপিআইএম কর্মী কে মার অভিযোগের তীর তৃণমূলের দিকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সপ্তগ্রাম :: শুক্রবার ২০,মার্চ :: ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তাঁদের দাবী, তৃণমূলের দেওয়াল দখল করে চুন রং করছিল সিপিএম। ঘটনায় চাঞ্চল্য সপ্তগ্রামে।

হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকার ঘটনা। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।

হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বান সরকারকে। সিপিএমের অভিযোগ, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলো সিপিএম কর্মী সমর্থকরা।

এমন সময় আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হওয়ায় তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএমের এক কর্মীকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর মহম্মদ সাহিদ বলেন, নির্বাচন ঘোষণার আগে থেকেই সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুন রং করতে শুরু করে।

আমরা তখনও কিছু বলিনি। এরপর সিপিএমের কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়ালগুলোও চুন রং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে লেখা দেওয়াল, সেগুলো দখল করে সিপিএম।

আমাদের কর্মীরা তাঁদের বলে যেটা যাদের দখল করা দেওয়াল তারা যেন সেটাতেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়েছে, মারধর করা হয়নি।

সিপিএম প্রার্থী অনির্বান সরকার বলেন, আমাদের কর্মীরা দেয়াল লিখছিল সেখানে এসে তৃণমূলের কর্মীরা মারধর করে। আমাদের এক কর্মীকেও মারধর করেছে। এর থেকে তৃণমূল বার্তা দিতে চাইছে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট তারা করতে দেবে না।

দেওয়াল লিখন অর্থাৎ প্রাথমিক প্রচারের যে কাজ সেই কাজ থেকেই তারা বাধা দেওয়া শুরু করেছে। কিভাবে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে তা নিয়ে এখন আমরা সন্দেহ প্রকাশ করছি। ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =