সিপিএম ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগ দিল কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার ২৫,ফেব্রুয়ারি :: আজ হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বাম এর ছাত্র সংগঠন SFI এর কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক আকাশ রায় সহ SFI এর মোট ২৫ জন সদস্য আজ মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করলেন।যোগদান সভায় উপস্থিত ছিলেন — কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার , হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া,হলদিবাড়ি

শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা,হলদিবাড়ি ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সাহানুর হোসেন সহ তৃনমূল ছাত্র পরিষদের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =