নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া দালালাবাদে নতুন সুইচগেট দিয়ে নদীর নোনা জল সরষে খেতে ঢুকে নষ্ট সরিষা,১০০ থেকে ১৫০ বিঘার ফসল ক্ষতির মুখে চাষিরা।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালাবাদ সুইচগেট সামনে বিক্ষোভ দেখায় চাষিরা । অনেকদিন থেকেই বিকল হয়ে পড়েছিল তাতে হচ্ছিল না কোন কাজ।
তাই পঞ্চায়েত মারফত পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন পরিষদ কর্তৃক দ্বারা এই সুইচগেটটা নতুন করে নির্মাণ করা হয় তড়িঘড়ি।
আর বিপদ হলো সেখানেই।এই প্রকল্প শুরুর তারিখ ১৮-১২-২৫ এবং শেষ ২৯/১২ ২০২৫।যার মূল্য ২ লাখ ৬৯ হাজার ৮৭২ টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এত তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে যে এতে ২ হাজার টাকাও খরচ হয়নি।
একটা নুতন সুইচগেট তৈরি হলে তা দিয়ে কি করে ইছামতির জল সরিষা খেতে ঢুকে গেল বিঘা বিঘা জমির সরিষা নোনা জলের ক্ষতিগ্রস্ত হলো এবং তার ফলে চিন্তায় চাষীরা।কেউ কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছেন আবার কেউ চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে এই সরিষা চাষ করেছেন।
লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন এমনটা জানাচ্ছেন সরিষা চাষী তুষার কান্তি মন্ডল সহ অন্যান্য চাষিরা।
সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন বাঁকড়া দালালাবাদ এর একটি সুইচগেট জল ঢুকেছে শুনেছি অনেক চাষীদের সমস্যা হচ্ছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থার করছি এমনই আশ্বাস দিলেন তিনি।

