সোনার গহনার লোভে নিজের মাকে খুনের অভিযোগে গ্রে’ফ’তার হল ছেলে ও পুত্রবধূ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর গ্রাম পঞ্চায়েতের জালুডাঙ্গা গ্রামের।

গত ২৭ জানুয়ারি বাড়ির কিছুটা দূরে লক্ষ্মী ঘোষ (৬৫) নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত দে’হ উদ্ধার হয় । ঘটনার পর পরিবার সূত্রে দাবি করা হয়েছিল, সোনার গহনার লোভে দুষ্কৃতীরা এই খুন করেছে।তবে তদন্তে নেমে নাদনঘাট থানার পুলিশ সন্দেহজনক তথ্য পায়। ধীরে ধীরে স্পষ্ট হয়, এই হ’ত্যা’কা’ণ্ডে বাইরের কেউ নয়, বরং বৃদ্ধারই ছোট ছেলে সুকান্ত ঘোষ ও তার স্ত্রী চন্দনা ঘোষ জড়িত।

প্রায় একমাস পরে অবশেষে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের ভেতরেই এমন নৃশং’সতা’র ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 9 =