নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: সোমবার ১৩,এপ্রিল :: ভোটের মুখেই সন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙ্গন, কর্মী সমর্থকদের নিয়ে ৫০ জন নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, ২০২৬ সালের ভোটে বড় সাফল্য বলেই মনে করছে তৃণমূল |
২০২৪ সালে লোকসভার ভোটে এই সন্দেশখালি বিধানসভায় তৃণমূল ৮ হাজার ভোটে পিছিয়ে ছিল । এবার ২০২৬ সালের ভোটে রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে। তারই মাঝে সন্দেশখালিতে বিজেপিতে এই ভাঙ্গন যা বিধানসভা ভোটে বড় সাফল্য বলে মনে করছে ।
তৃণমূলের বিভিন্ন এলাকা থেকে বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব সন্দেশখালীর তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদার সন্দেশখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক সুকুমার মাহাতোর হাত ধরে এদিন তৃণমূলে যোগদান করেন যোগ দেয় তৃণমূলে
তৃণমূলে যোগ দিয়ে বিজেপি নেতা কর্মী সমর্থকরা বলেন- তৃণমূল সরকারের উন্নয়নে সামিল হতে এবং উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালীতে তৃণমূলের দলীয় কার্যালয় এসে উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূলে যোগ দিলাম ।
বিজেপি নেতা দিলীপ সরদার ও ভোলানাথ গিরি বলেন, একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী সারনা ধর্মের স্বীকৃতি আদায়ের জন্য কেন্দ্রের সঙ্গে লড়াই করছেন যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ নেতৃত্ব সেই স্বীকৃতিকে আটকে রেখেছেন ।
সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা দলে যোগদান করছি। পাশাপাশি স্বাধীনতার পর এই প্রথম কোন আদিবাসী মহিলাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাই নারী শক্তির পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আজকে আমরা তৃণমূলের যোগদান করলাম

