নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ১৪,মার্চ :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত উদ্যোগ এবং কূটনৈতিক তৎপরতায় হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ প্রশস্ত হয়েছে ।
শুক্রবার বিকেলে এলপিজি বোঝাই শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুটি গুরুত্বপূর্ণ জাহাজ— ‘শিবালিক’ এবং ‘নন্দাদেবী’ নির্বিঘ্নে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে অসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগের পাশাপাশি ভারতীয় জাহাজ ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি।
এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে চার দফায় কথা বলেন। দিল্লির এই ধারাবাহিক দৌত্যের পরই সুর নরম করে তেহরান।
ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি স্পষ্ট জানান, “ভারত ও ইরান বন্ধু। ভারতগামী কোনো জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।” বর্তমানে ‘শিবালিক’ জাহাজে প্রায় ৪০ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে।

