নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ৭,মার্চ :: হাড়োয়া থানার বরোজ,মেটোআটি , শঙ্করপুর,বকজুরি, আকন্দবেড়িয়া এলাকায় শুক্রবার দুপুর থেকে একটাই কুকুর পরপর বিভিন্ন গ্ৰামের মানুষকে কামড়াতে শুরু করে।
শিশু, পুরুষ মহিলাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে,৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বারাসত সহ কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
কুকুরের তান্ডবে আতঙ্ক এলাকায়। খবর দেওয়া হয়েছে পুলিশ ও বনদপ্তরকে। এখনো পর্যন্ত নাগালে পাওয়া যায়নি সেই ক্ষ্যাপা কুকুরকে তবে তার সন্ধান পেতে একদিকে পুলিশ অন্যদিকে বনদপ্তর ও গ্রামবাসীরা খুঁজে বেড়াচ্ছে। আতঙ্কে গ্রামবাসীরা ঘরের বাইরে বার হতে সাহস পাচ্ছে না।

