হাসন বিধানসভায় বিরোধীদের বড় ধাক্কা – ১৫০ পরিবার তৃণমূলে যোগ, কাজল শেখের প্রচারে বাড়ছে জনসমর্থন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসান :: সোমবার ১৩,এপ্রিল :: হাসান বিধানসভার নলহাটি ২ ব্লকের অন্তর্গত বারা ২ নম্বর অঞ্চলের রামপুর গ্রামে রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন দেখা গেল।

সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে প্রায় ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল, যা বিরোধী শিবিরে স্পষ্টভাবে চাপে ফেলে দিয়েছে।তৃণমূল কংগ্রেসের হাসান বিধানসভার মনোনীত প্রার্থী কাজল শেখ নিজে উপস্থিত থেকে এই যোগদান কর্মসূচিকে আরও শক্তিশালী করেন। তাঁর হাত ধরে রামপুর গ্রামের বহু মানুষ তৃণমূলের পতাকা তুলে নেন এবং দলীয় কর্মী-সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হয়।

যোগদানকারী পরিবারগুলির বক্তব্য, মমতা ব্যানার্জী এর উন্নয়নমূলক কাজ, জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে নতুন করে পথচলা শুরু করেছেন।

এই ব্যাপক যোগদানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা প্রমাণ করে যে হাসান বিধানসভায় কাজল শেখের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =