হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ উদ্যোগ ‘অভিন্ন’ প্রকল্প।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১১,ফেব্রুয়ারি :: ভুলের জন্য শাস্তি থাকলেও সংশোধনের সুযোগই যে জীবনের প্রকৃত দিশা দেখাতে পারে, সেই ভাবনাকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ উদ্যোগ ‘অভিন্ন’ প্রকল্প।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের এই প্রকল্পের মূল লক্ষ্য বন্দিদের মানসিক ও সামাজিক পুনর্বাসন।

সংশোধনাগারকে কেবল শাস্তির জায়গা নয়, বরং আত্মবিশ্বাস ও জীবনের নতুন পথে ফিরে যাওয়ার প্রস্তুতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অভিন্ন’ প্রকল্পের মাধ্যমে বন্দিদের প্রশিক্ষণ, কাজ শেখানো এবং আত্মনির্ভর করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন অতিরিক্ত মহাপরিদর্শক (কারা) আরও জানান, সংশোধনাগার চত্বরে খুব শীঘ্রই একটি ক্যান্টিন চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দিরাই। ওই ক্যান্টিনে বন্দিদের তৈরি বিভিন্ন সামগ্রী ও খাদ্যদ্রব্য বিক্রি করা হবে। এর ফলে বন্দিরা কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =