নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: কোচবিহার শহর হেরিটেজ শহর । হেরিটেজ শহরের সাগরদিঘী চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কোচবিহার পৌরসভা ।
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে সাগর দিঘি পাড়ে বসানো হয়েছে পচনশীল ও অপচনশীল দুটি ডাস্টবিন।
সাগর দিঘি চারপাশের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই ডাস্টবিন বসানো হবে বলেই জানিয়েছেন চেয়ারম্যান দিলীপ সাহা। তিনি বলেন সাগরদিঘী চত্বরে প্রচুর মানুষের সমাগম হয় ও চারদিকে বহু দোকান বসে।
এই কারণেই ডাস্টবিন লাগানো হচ্ছে যাতে সাধারণ মানুষ যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন । সাগরদিঘী জলে কেউ নোংরা আবর্জনা ফেলবেন না ।
পাশাপাশি পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই সুবিধে হবে । এদিনের এই অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা ।

