১২ কোটি ব্যায়ে বাহাদুরপুর বন্যভূমিতে নতুন পর্যটন ক্ষেত্র অ্যাস্ট্রো পার্কের শুভ সূচনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: চৈতন্যভূমি নদিয়াতে মায়াপুরের পর পর্যটন মানচিত্রে আরও এক নতুন ক্ষেত্রের শুভ সুচনা হল । মায়াপুর,পলাশী নবদ্বীপর পর আর এক নতুন পর্যটনের অধ্যায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে মায়াপুর সংলগ্ন এলাকায়।

নদিয়ার বাহাদুরপুরের বিস্তীর্ণ বনভূমিতে অ্যাস্ট্রো পার্ক প্রকল্পের শুভ উদ্বোধন হলো পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রদীপ বারুই সহ অন্যান্যরা।

প্রশাসন সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর অ্যাস্ট্রো পার্ক প্রকল্পের জন্য ০ .৮১ হেক্টর জমি প্রদান করেছে এবং পুরো প্রকল্পের জন্য আনুমানিক বারো কোটি টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে।

দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প সম্বন্ধে জানানোর পরেই উৎসাহিত হয়ে তিনি প্রায় ১২ কোটি টাকা অর্থের অনুমোদন করেছেন।

এই প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এর তত্ত্বাবধানে হবে এবং এটি সারা ভারতবর্ষের মধ্যে এটা এক অন্যতম দৃষ্টান্ত হতে চলেছে। যেখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই অঞ্চলে বিজ্ঞানী প্রযুক্তি নির্ভর একটি প্লানেটোরিয়াম তৈরি হবে,অডিটোরিয়াম তৈরি হবে ও পর্যটনকে উৎসাহ দিতে নাণাবিধ নির্মাণ হবে।

এই প্রকল্পকে ভিত্তি করে মায়াপুর অঞ্চলের পর্যটন আরো প্রসারিত হবে বলেই আশা প্রকাশ করেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত। ভবিষ্যতে এই ফরেস্ট অঞ্চলে বন্য প্রাণীদেরও দেখা যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =