নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: আজ থেকে শুরু হলো ১৫ তম শিলিগুড়ি মহাকুমা বইমেলা। বইমেলা চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হচ্ছে ১৫ তম শিলিগুড়ি মহকুমা বইমেলা।
বইমেলায় থাকছে প্রতিদিনই বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বইমেলা উপলক্ষে দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বাঘাযতীন পার্ক থেকে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে।

