নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: ১২, এপ্রিল :: ১৯ এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা। তার আগে কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ ময়দানে মাঠ পরিদর্শনে এলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
মূলত দলীয় প্রার্থীদের সমর্থনে নদিয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে আসতে চলেছে প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে নদীয়ার তাহেরপুরে আসার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টার নামতে পারেনি।
তাই এবার নদিয়ার কৃষ্ণনগর গভঃমেন্ট কলেজ ময়দানকে বেছে নেওয়া হয়েছে নির্বাচনী স্থল হিসেবে। নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতিসহ অনন্য নেতৃত্ব মাঠ পরিদর্শন এলেন। যেহেতু প্রধানমন্ত্রীর নির্বাচনে জনসভা তাই গোটা মাঠ জুড়ে এই সভা করার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বর।
কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান তে বেছে নেওয়ার একমাত্র কারণ, নদিয়া উত্তর এবং দক্ষিণ দুই সাংগঠনিক জেলার মনোনীত বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকেরা যোগ দেবেন প্রধানমন্ত্রীর এই জনসভায়। ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর সভার যাবতীয় প্রস্তুতি।
তবে প্রধানমন্ত্রীর জনসভা যেখানেই হচ্ছে সেখানেই উপচে পড়ছে মানুষ। কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ ময়দান প্রধানমন্ত্রীর জনসভার ক্ষেত্রে অনেকটাই ছোট বলে ইতিমধ্যেই জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তবে প্রধানমন্ত্রীর জনসভা করার ক্ষেত্রে এর চেয়ে বড় মাঠ নদিয়ার অন্য কোথাও নেই। তাই এই কৃষ্ণনগর গভমেন্ট কলেজ ময়দান কি প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে।।

