নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: প্রায় ২৩ মাস পর স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়। সোমবার দায়িত্বভার গ্রহণ করেন নতুন উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়। প্রথমে তিনি কোচবিহার মদনমোহন মন্দিরে পূজা দিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় চলে যান ।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ কর্মীরা ফুলের তোড়া দিয়ে উপাচার্যকে স্বাগত জানান । এরপরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন ।
দায়িত্বভার গ্রহণ করার পর উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, উপাচার্য না থাকার কারণে বেশ কিছু বিষয় আটকে ছিল বিশ্ববিদ্যালয় সেগুলো যাতে দ্রুত করা সম্ভব হয় সেই চেষ্টা করা হবে ।
সমস্ত বিষয় নিয়ে রেজিস্টার এর সঙ্গে কথা বলে সেগুলো করতে হবে । একই সঙ্গে যে নতুন প্রশাসনিক ভবন তৈরি হয়ে পড়ে রয়েছে সেখানে শিফ্ট করে কাজকর্ম শুরু করা থেকে শুরু করে কিছু নতুন বিষয় যাতে বিশ্ববিদ্যালয় খোলা যায় সেদিকেও নজর দেওয়ার কথা তিনি জানান ।

