২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্মৃতি মহল বারুইপুরে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা ::বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মদাররাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় ২ কোটি টাকার ব্যয়ে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হলো । যার সম্পূর্ণ অর্থ ব্যয় হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উন্নয়ন পর্ষদ থেকে ।

এ প্রসঙ্গে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র “বলেন মদাররাট গ্রাম পঞ্চায়েতের এলাকার অনেক অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস। অনেকে ভালো অনুষ্ঠান করতে গেলে তাদের সেই সামর্থ্য নেই । যেমন ছেলে – মেয়ের বিয়ে , শ্রাদ্ধ বা অন্নপ্রাশন করতে গেলে অনেক টাকা খরচ।

তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের উদ্যোগে জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =