নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: জলপাইগুড়িতে টোটো চালকদের দৌরাত্ম্য, প্রশাসন যেন ধৃতরাষ্ট্র, মারাত্মক ভাবে আক্রান্ত মহিলা আইনজীবী, ঘটনা স্থলে রাজ্য বার কাউন্সিল সহ বিশিষ্ট জনেরা।
ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি থেকে আসাম গামী রেল পথের জলপাইগুড়ি রোড ষ্টেশনে। এদিন কোলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়ি তে আসার জন্য জলপাইগুড়ি রোড রেল স্টেশনে নামেন এক মহিলা আইনজীবী ।
সাধারণ ভাড়া বাবদ তিনি ৩০ টাকা দিতে চান ৪ কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ি জেলা আদালতে আসার জন্য,আর এতেই বেধড়ক মার মহিলা আইনজীবিকে ,বলেই অভিযোগ ।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্মেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা ।
অভিযুক্ত টোটো চালক দুবার উক্ত মহিলা আইনজীবীকে মারধোর করেছে বলে জানা গিয়েছে। এদিকে জলপাইগুড়ি রোড রেল স্টেশনে টোটো চালকদের দৌরাত্ম্য নতুন কিছু নয় বলেই জানা গিয়েছে।
দাবী মতো ভাড়া না দিলে যাত্রীকে কোনো টোটো পরিষেবা দেয় না বলেও অভিযোগ।
টোটো চালকদের দ্বারা পর পর সাধারণ মানুষ আক্রান্ত হবার পরেও প্রশাসনের রূপ কার্যত ধৃতরাষ্ট্র বলে মন্তব্য করেছেন আম জনতা।

