প্রার্থী ঘোষণা হওয়ার পর এবার মালদার বৈষ্ণব নগরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২০,মার্চ :: প্রার্থী ঘোষণা হওয়ার পর এবার মালদার বৈষ্ণব নগরে বিজেপি কার্যালয়ের সামনে, বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এখানে বিজেপি প্রার্থী করেছে, রাজু কর্মকারকে।

স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন। তিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত নন, প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্ব কে করতে হবে এই প্রার্থীকে তারা মেনে নেবে না।।

এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণব নগরে, বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে, বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + thirteen =