নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: শুক্রবার ২০,মার্চ :: প্রার্থী ঘোষণা হবার পরদিনই মাঠে নেমে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। কর্মীদের সঙ্গে প্রথম বৈঠক করার পর এবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তিনি।
শ্রীরামপুরের মাহেশে অবস্থিত ঐতিহ্যবাহী ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করেন তন্ময় ঘোষ। পুজো দেওয়ার মাধ্যমে মানুষের আশীর্বাদ ও সমর্থন কামনা করেন তিনি। পুজো শেষে সরাসরি প্রচারে নেমে পড়েন তন্ময়।
প্রথমেই তিনি শ্রীরামপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তৃণমূল প্রার্থীর এই সরাসরি জনসংযোগ কর্মসূচিতে কর্মীদের মধ্যেও দেখা যায় উৎসাহ।
এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমেই প্রচারে জোর দিতে চাইছেন তন্ময় ঘোষ—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার, এইভাবে জনসংযোগের মাধ্যমে কতটা মানুষের মন জয় করতে পারেন তিনি।

