আমার খেলা শেষ হয়েছে, তবে দলের সাথে আছি, কুলটিতে বললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: শুক্রবার ২০,মার্চ :: তখন পশ্চিম বর্ধমান জেলা ভাগ হয়নি, ছিলো বর্ধমান জেলা এবং তখন রাজ্যে তৃণমূলের সরকারও আসে নি ছিলো বামফ্রন্ট সরকার। তখনকার একমাত্র তৃণমূলের বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি ।

অর্থাৎ ২০০৬/২০১১/২০১৬ সালে পর পর টানা তিন বারের বিধায়ক ছিলেন কুলটি বিধানসভা থেকে উজ্জ্বল চ্যাটার্জি। এরপর ২০২১ একেবারে খুব কম ব্যবধানে মাত্র ৬০০ভোটে হেরে যান উজ্জ্বল চ্যাটার্জি। এই হারার কারণ ছিলো গোষ্ঠী কোন দল বলে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উবরে দেন উজ্জ্বল চ্যাটার্জী।

এরপর গত ৫ বছর নির্বাচনে হারার পরও দলকে আরও শক্তিশালী করার লক্ষে লাগাতার কর্মীসভা মিটিং ও মিছিল করেছেন। কিন্তু দেখা গেলো ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় উজ্জ্বল চ্যাটার্জি নাম বাদ দিয়ে দেওয়া হলো কুলটি বিধানসভা থেকে।

এলাকার তিন বারের বিধায়ক তথা ৪ বারের কুলটি মিউনিসিপালিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও দলের প্রার্থী না করাতেও তার কাছে প্রতিক্রিয়া পাওয়া গেল আমার খেলা শেষ হয়েছে, তবে দলের সাথে আছি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =