নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: শুক্রবার ২০,মার্চ :: বালি বিধানসভা লিলুয়া অঞ্চলের মানুষ দীর্ঘ দিন ধরে যে অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রের সামনে।
তাদের একটাই দাবি লিলুয়া অঞ্চলে মানুষ বালি বিধায়ক বা প্রশাসকের কোন পরিষেবা এতদিন ধরে পাননি। জঞ্জালে ভরে গেছে গোটা শহর। রাস্তা গুলোই জঞ্জালে ঢাকা হয়ে রয়েছে।
এছাড়াও জল যন্ত্রণা তো রয়েছেই মানুষের সাথে। আর এই সবের মধ্যেই দিন কাটাতে হচ্ছিল সাধারণ মানুষকে।
সে জায়গায় দাঁড়িয়ে প্রথম দিন প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র। তার সামনে যখন এলাকার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেন তখন টিএমসি কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র আশ্বাস দেন যে ৭ দিনের মধ্যে জঞ্জাল পরিষ্কার হবে ও জল জমা পরিষ্কার হবে
তারপরে শুরু হবে রাস্তা উঁচু করার কাজ। এই আশ্বাস দেওয়া হয়েছে সাধারণ মানুষকে তাদের বক্তব্য গত পাঁচ বছরে যে কাজ হয়নি এই ভোটের সময় কি করে হবে রাস্তা এবং পরিষ্কার এটা নিয়ে তুলছেন সাধারণ মানুষ প্রশ্ন।

