দিনহাটা বিধানসভা কেন্দ্রেও প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অজয় রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ২০,মার্চ :: ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোরদার প্রচার।

প্রত্যেক প্রার্থীই নিজের নিজের কেন্দ্রে ভোটারদের কাছে পৌঁছে সমর্থন আদায়ে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় দিনহাটা বিধানসভা কেন্দ্রেও প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অজয় রায়।

এদিন তিনি দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের সমর্থন আরও শক্তিশালী করার চেষ্টা করেন অজয় রায়।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দিনহাটা শহরে ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে এবারের নির্বাচনেও দিনহাটা শহরে বড় জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী।

প্রচারে গিয়ে ২ নম্বর ওয়ার্ডকে ‘নিজের ওয়ার্ড’ বলেও উল্লেখ করেন অজয় রায়। তিনি দাবি করেন, এই ওয়ার্ডের অধিকাংশ ভোটই তাঁর ঝুলিতেই আসবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fifteen =