শিলিগুড়িতে ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২০,মার্চ :: শিলিগুড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার এক, বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য প্রধাননগর থানার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাশকতামূলক ছক বানচাল করে দিল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং।

গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন সংলগ্ন দার্জিলিং মোড় এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র মারফত জানা গেছে,ধৃত যুবকের নাম গোপাল কর্মকার (২৪)।সে পাতি কলোনি এলাকার বাসিন্দা।পুলিশের কাছে আগে থেকেই গোপন খবর ছিল যে,এক যুবক শালবাড়ি এলাকা থেকে অস্ত্র নিয়ে শিলিগুড়ি জংশনের দিকে আসছে। কোনো এক ব্যক্তির হাতে সেই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

সেই খবরের ভিত্তিতেই প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং দার্জিলিং মোড় এলাকায় সন্দেহভাজন ওই যুবককে আটক করে |

তল্লাশি চালাতেই তার কোমরের অংশ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।নির্বাচনের আগে এই অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল ?এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃত গোপাল কর্মকারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =