কংগ্রেস থেকে এসে কীভাবে বহিরাগত কেউ বিজেপির টিকিট পেয়ে গেল এই দাবি তুলে বিক্ষোভ বর্ধমানের কালনায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ২১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভা এখানে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সিদ্ধার্থ মজুমদারের   নাম ।

কংগ্রেস থেকে এসে কীভাবে বহিরাগত কেউ বিজেপির টিকিট পেয়ে গেল সেই প্রশ্ন তুলে ‘বহিরাগত’ প্রার্থীর বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় নেতৃত্ব ।

অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে বিজেপির জমি শক্ত   করেছে । কালনায় বিজেপি জেতার জায়গায় পৌঁছে গিয়েছে । অথচ হঠাৎ করে কংগ্রেস থেকে আসা বহিরাগত কাউকে প্রার্থী করে দেওয়া হয়েছে । ফলে বিজেপি জেতা আসন হারতে পারে ৷

এটা বিজেপি কর্মীদের পক্ষে মানা সম্ভব নয় বলেই তারা প্রতিবাদে রাস্তায় নেমেছে বলে দাবি । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, কালনা বিধানসভা এলাকায় বহিরাগত প্রার্থী করা হয়েছে ।

যারা দিনের পর দিন দলের জন্য লড়াই করেছে তাদের কথা ভাবা হয়নি ৷ বহিরাগত কেউ প্রার্থী হওয়ার পরে নির্বাচন মিটলে তাঁর দেখা পাওয়া যায় না বলেও দাবি তাদের ।

তাই স্থানীয় কাউকে প্রার্থী চাইছেন বিজেপি কর্মীরা । তাদের আরও অভিযোগ, বিজেপির বুথ লেভেলের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীকে জেতানোর জন্য ময়দানে লড়াই করেন, অথচ প্রার্থী কে হবে তা নিয়ে দলীয় কর্মীদের কোনও মতামত নেওয়া হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =