নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: শনিবার ২১,মার্চ :: বঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে ব্যারাকপুর সংগঠনিক জেলার ব্যারাকপুর নোয়াপাড়া, বিজপুর,ব্যারাকপুর, জগতদলের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে আর্থিক ঘোষণা করেছে বিজেপি।
ব্যারাকপুর বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচীকে। বিজেপি প্রার্থী জানান, ব্যারাকপুর এর জন্য দলের নেতৃত্ব আমাকে নির্বাচিত করেছে এটাই আমার অনেক বড় পাওনা। নিচুতলা থেকে ওপর তলার সবার সাথেই আমি মিলেমিশে কাজ করব।

