নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বারাসাত :: শনিবার ২১,মার্চ :: রাজ্য বিজেপি সদর দপ্তর থেকে প্রার্থী ঘোষণা হতেই বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তাল রাজনৈতিক পরিবেশ।বারাসাতের বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জির বিরুদ্ধে দেয়ালে দেয়ালে পোস্টার পড়লো তৃণমূলের থেকে আর্থিক সুবিধা নেওয়ার দাবি তুলে।
এবারে বিজেপি প্রার্থী হয়েছেন ২০২১ এর পরাজিত বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জী। বিজেপি কর্মীদের অভিযোগ ২০২১ শে তিনি তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর অফিস টিমের মাধ্যমে আইপ্যাকের থেকে কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে রাতারাতি নির্বাচনের লড়াই থেকে নাটকীয় ভাবে অব্যাহতি নেন।
নির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের থেকে শংকর চ্যাটার্জির বিরুদ্ধে ওঠা আর্থিক উৎকোচ নেওয়ার অভিযোগ রীতিমতো মনবল ভেঙে দেয় বারাসাতের বিজেপি কর্মী সমর্থকদের। সেই খুব বিক্ষোভের রেশ গিয়ে পড়ে ভোট বাক্সে।
ফলে বিজেপি কর্মী সমর্থক ও ভোটাররা বারাসাত বিধানসভা কেন্দ্রের নির্বাচনের লড়াইতে রনে ভঙ্গ দিলে চিরঞ্জিত চক্রবর্তী বিশাল ভোটে জয়লাভ করেন।
২০২৬ সালেও বারাসাত বিধানসভা কেন্দ্রে শংকর চ্যাটার্জি বিজেপির প্রার্থী হওয়াতে ফের বারাসাত বিধানসভা বিজেপির ৯০ % জেতার সম্ভাবনা থাকলেও ঠিক কারণেই সেটা হাতছাড়া হলো বলে দাবি।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক না হলে তারা জনগণের কাছে এবং বিজেপি কর্মী সমর্থক ভোটারদের কাছে ক্ষমা চেয়ে বলবেন ভোটদান থেকে বিরত থাকতে।

