নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: শনিবার ২১,মার্চ :: সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শিল্প শহর হলদিয়া বিধায়িকা তাপসী মন্ডল। সেই তাপসী মন্ডলের উপর দল আস্থা রেখেছে। সিপিআই( এম), বিজেপির টিকিটে জিতে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন।
পৃথক পৃথক রাজনৈতিক দলে দাঁড়িয়ে জয়লাভ করেছে। শাসক দলের হয়ে হলদিয়ায় জিততে মরিয়া তাপসী মন্ডল। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষনা হওয়ার পর হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখন থেকে কর্মী সমর্থকদের সাথে জনসংযোগ করেন তাপসী।
এবার তাপসী জয়লাভ করলে হ্যাট্রিক করবেন। হলদিয়া বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসাবে তুলে দিতে মরিয়া তাপসী মন্ডল। উলেখ্য ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সিপিআই( এম) এর টিকিটে বিধায়ক, ২০২১ সালে বিজেপির টিকিটে বিধায়ক হয়।
এরই মাঝে ২০২৫ শেষ লগ্নে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এবার তাঁকেই প্রার্থী করে শাসকদল তৃণমূল হলদিয়া বিধানসভার আসনটি নিজেদের দখলে রাখতে চায়।

