নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপীবল্লভপুর :: রবিবার ২২,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাত। তিনি বালিভাষা এলাকা থেকে মোটরসাইকেল র্যালি করে গুপ্তমনি মন্দিরে পৌঁছান।
সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মঙ্গল কামনায় পুজো দেন। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের গুপ্তমনি মন্দিরে পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন তিনি।
এদিন পুজোয় তার স্ত্রী সহ দলীয় নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের ব্লক সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের ব্লক সভাপতি নরেন মাহাত, মৎস্য কর্মাধ্যক্ষ শান্তনু মাহাত, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভম সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্দিরে পুজো দেওয়ার পর অজিত মাহাত সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া এলাকায় দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন এবং নিজ হাতে দেওয়াল লিখে প্রচার চালান।

