জোড়া কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২২,মার্চ :: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে প্রচারের সূচনা করলেন বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি। শহর বসিরহাটের ঐতিহ্যবাহী জোড়া কালী মন্দিরে পুজো দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন।

এদিন সকালেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছন তিনি। ভক্তিভরে পুজো-অর্চনা করে এলাকার মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন প্রার্থী। মন্দির চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও সমর্থকদের সঙ্গে কথাও বলেন ডাঃ ব্যানার্জি। তিনি বলেন, “আমি চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছি।

এবার মানুষের আরও বড় পরিসরে সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে আসা। বসিরহাট দক্ষিণের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং যুব সমাজের কর্মসংস্থানের দিকেই আমি বিশেষ গুরুত্ব দিতে চাই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে বহু সমস্যা দীর্ঘদিন ধরে থেকে গিয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিকাঠামো, সব ক্ষেত্রেই উন্নয়নের প্রয়োজন রয়েছে। মানুষ পরিবর্তন চাইছেন, আর সেই পরিবর্তনের বার্তাই আমরা নিয়ে চলেছি। সাধারণ মানুষের আশীর্বাদ পেলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বতোভাবে চেষ্টা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 7 =