বিজেপির পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদেরকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ২২,মার্চ :: নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিয়ান গ্রামে বিজেপির পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদেরকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সেই ঘটনাকে কেন্দ্র করে নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তাদের অভিযোগ পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রয়েছে। যেখানে ঘটনা ঘটেছে তার থেকে কিছুটা দূরেই রয়েছে তৃণমূল কার্যালয়। বোলপুর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =