কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে রুটমার্চ করলেন কৃষ্ণনগরের পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ২২,মার্চ :: নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া বিধানসভার অতি স্পর্শকাতর বুথ পরিদর্শনে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

রবিবার চাপরা বিধানসভার পিঁপড়েগাছি গ্রাম পঞ্চায়েতের বাদলাঙ্গী গ্রাম সহ হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটরা পার্ট বেসিক স্কুল এবং আলফা গ্রাম পঞ্চায়েত এলাকার ডোম পুকুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন তিনি। শুধু তাই নয় কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে রুটমার্চ করলেন তিনি।

সীমান্তবর্তী এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বললেন। তাদের অভাব অভিযোগ শুনলেন। নির্বাচনের প্রাক্কালে তাদের কোনো রকম হুমকি বা প্রভাবিত করছে কিনা কোন রাজনৈতিক দলের কর্মীরা, সে বিষয়ক খোঁজখবর নিলেন।

সকলকে আশ্বস্ত করলেন এবং নির্ভয়ে ভোট দান করতে বললেন। কোন রাজনৈতিক দলের কেউ কোনো রকম হুমকি বা প্রভাবিত করতে এলে স্থানীয় থানায় যোগাযোগ করার কথা ও জানালেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

এমনিতেই নদীয়ার সীমান্তবর্তী এই বিধানসভা অত্যন্ত স্পর্শকাতর। তাই চাপড়া বিধানসভা কেন্দ্রে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট যাতে সম্পন্ন করতে পারে সেজন্য সচেষ্ট পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =