সরকারি দেওয়ালের তৃণমূলের প্রচার। সেই দুর্গাপুরে দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২২,মার্চ :: সরকারি দেওয়ালের তৃণমূলের প্রচার। সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়।

দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সরকারি দেওয়ালে কোন রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসে ওই দুজন কর্মী।

মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন।

বিট্টু গুপ্তার অভিযোগ,” কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল।”

বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ,”সরকারি দেওয়ালে লিখেছিল তৃণমূল। সেইখানে মুছতে আছেন নির্বাচন কমিশনের কর্মীরা। তাদেরকে মারধর করেছে। এর আগে আমাদেরও বেশ কয়েকজন কর্মীকে মারধর করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।’

যদিও পরিস্থিতি সামাল দিতে বেশ পেতে হয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =