নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: রবিবার ২২,মার্চ :: করিমপুরের জোঙরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার জনসংযোগ শুরু করলেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম। কলকাতা থেকে সোজা করিমপুর। নদীয়ার সীমান্তবর্তী এলাকায় তিনি তৃণমূল প্রার্থী।
জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। সাংসদ মহুয়া মৈত্রের গড় হিসেবে পরিচিত করিমপুর। আর সেখানেই কালী মন্দিরে পূজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন করিমপুর মেন বাজারে। প্রচারের পর শুক্রবার রাতে করিমপুরের তাজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে পরিদর্শনে গেলেন তিনি।
এদিন প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পেয়েছেন বলে ও জানালেন সোহম। একই সাথে করিমপুরবাসির সাথে শুধু রাজনৈতিক প্রার্থী হিসেবে নয় আগামী দিনে নিবিড় থেকে নিবিড়তম যোগাযোগ থাকবে বলেও আশ্বাস দিলেন তিনি।

