বাঘের আক্রমণে পরল মৎস্যজীবী, সংগীদের তৎপরতায় প্রাণে বাঁচলো, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৩, মার্চ :: বাঘের আক্রমণে পড়ল মৎস্যজীবী, সংগীদের তৎপরতায় প্রাণে বাঁচলো, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । নাম নিখিল মন্ডল, বাড়ি শামশেরনগর এক এলাকায় । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে |

নিখিল মন্ডল সহ মোট ছয় জন কাঁকড়া ধরতে গিয়েছিল সুন্দরবনের জঙ্গলে । গতকাল বিকেলে বরিতলা জঙ্গলে তাদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। নৌকার উপরে নিখিল মন্ডল এর উপর আক্রমণ করে । সঙ্গীরা বাঁশ দিয়ে বাঘকে মেরে তাড়িয়ে দেয় ।

কিন্তু আহত হয় নিখিল মন্ডল। নিখিল মন্ডলকে নিয়ে তড়িঘড়ি তার সঙ্গীরা প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল এবং সেখান থেকে গভীর রাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে । আশংকা জনক অবস্থায় নিখিল মন্ডল বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =