সাইকেলে চেপে প্রচারে অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণে বিজেপির অভিনব উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৩, মার্চ :: আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই দিনই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে।

নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে এবং ভোটারদের আকৃষ্ট করতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে।

এই প্রেক্ষিতে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এক অভিনব উপায়ে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার করেন। আসানসোল বিজেপির সাউথ মণ্ডল ৪-এর অন্তর্গত রাণীগঞ্জের এগ্রা এলাকায় এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

এদিন অগ্নিমিত্রা পাল নিজে সাইকেল চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তার এই ভিন্নধর্মী প্রচার নজর কেড়েছে এলাকাবাসীর।

জানা গেছে, “বন্দে মাতরম্”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সেই উপলক্ষ্যেই এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

এই র‍্যালির মাধ্যমে একদিকে যেমন “বন্দে মাতরম্”-এর ১৫০ বছর পূর্তির বার্তা তুলে ধরা হয়, তেমনি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যও ভোট প্রচার চালানো হয়। বিজেপি প্রার্থীর এই উদ্যোগ নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =