নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: সোমবার ২৩, মার্চ :: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান।
রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকার ১৫/৯৬ বুথের ১৮ টি পরিবারের ৯০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীরা জানান, তৃণমূল সরকারের উপর বিতশ্রদ্ধ হয়েই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।
এদিন যোগদান পর্বের পর বিজেপি নেতাদের দাবি এই বুথে হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস বুথে বসার লোক পাবে না।
স্বাভাবিকভাবেই এই যোগদানের ফলে এলাকায় রীতিমতো উজ্জীবিত বিজেপি শিবির। তৃণমূলের হাত থেকে তারা ধুপগুড়ি আসনটি ফের দখলে নিবেন বলে দাবি বিজেপি নেতাদের।
অন্যদিকে রবিবার রাতে ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের উত্তর ধূপঝোড়া নিখিলপাড়া এলাকায় যোগদান সভা করল বিজেপি। যোগদান সভায় ১২টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে বিজেপি নেতৃত্ব দাবি করে।
যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন বিজেপির নাগরাকাটা বিধানসভার প্রার্থী পুনা ভেংড়া, জেলা কমিটির সদস্য মজনূল হক, বিজেপির মেটেলি সমতল মন্ডল সভাপতি মুন্না আলম সহ অন্যান্য নেতৃত্ব।
এই যোগদানের ফলে উত্তর ধূপঝোড়া এলাকায় বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হলো বলে বিজেপি নেতাদের দাবি।

