জামুড়িয়ায় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী হরে রাম সিং

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: মঙ্গলবার ২৪,মার্চ :: জামুড়িয়া বিধানসভা এলাকার বৈরাগী বাগানে আজ নির্বাচনী প্রচারে যান টিএমসি প্রার্থী হরে রাম সিং।

তিনি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন এবং আসন্ন নির্বাচনে গতবারের মতো এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান।

তবে প্রচারের সময়ই স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের চিত্র সামনে আসে। অভিযোগ, প্রার্থী এলাকায় এলেও যখন বাসিন্দারা তাঁকে দাঁড়িয়ে তাঁদের সমস্যার কথা শোনার অনুরোধ করেন, তখন তিনি না থেমেই সেখান থেকে এগিয়ে যান। ফলে সাধারণ মানুষ তাঁদের বক্তব্য জানানোর সুযোগ পাননি।

এলাকার মহিলাদের অভিযোগ, এলাকায় একাধিক সমস্যা রয়েছে, যা তাঁরা প্রার্থীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের কথা না শুনেই হরে রাম সিং চলে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন।

স্থানীয়দের দাবি, ভোটের সময় বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর—সবাই এসে হাত জোড় করে ভোট চান, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর তাঁদের খোঁজ পাওয়া যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =