জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা – দুর্ঘটনায় জখম পাঁচ, ঘটনাস্থলে মৃত এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মঙ্গলবার ২৪,মার্চ :: সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ জয়নগর রেল স্টেশন থেকে টোটোতে চেপে বাড়ি ফিরছিল দুর্গাপুর ও মিত্রি পাড়ার কয়েকজন বাসিন্দা।

টোটো টি যখন রথ তলা মোড়ের কাছে আসে ,ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মটরবাইক চালক এবং গুরুতর জখম হয় এক বাইক আরোহী ও টোটোয় থাকা পাঁচ যাত্রী। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং জখম ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় স্পন্দন ও সত্যজিৎ নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এই ঘটনায় টোটো তে থাকা এক যাত্রী এবং বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ টোটো ও বাইকটিকে উদ্ধার করে জয়নগর থানার পুলিশ। ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =