নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: মঙ্গলবার ২৪,মার্চ :: গত কাল গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টায় আটক দুই। ঘটনাটি ঘটে হাওড়া ডোমজুর কেন্দ্রে বাঁকড়া জমাদার পাড়ায়।
ঘটনা সুত্রে জানা যায় একটি বাচ্চাকে মারের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদির পেটে ছুরি চালিয়ে দেয় সেখ নওসাদ বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তী করা হয়। অভিযুক্ত সেখ নওসাদ তারই মামাতো ভাই আলাউদ্দিনকে ছুরি মারার ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১২ টা নাগাদ বাঁকড়া জমাদার পাড়া মদিনা মসজিদের পেছনে।
খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে সেখ নওসাদ সহ দুজনকে আটক করে নিয়ে যায়।

