প্রকাশ্যে এক মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবকের আত্মঘাতী হওয়ার চেষ্টা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: মঙ্গলবার ২৪,মার্চ ::  দক্ষিণ শহরতলীর গড়িয়ার তেঁতুলতলা এলাকায় দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। প্রকাশ্যে এক মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবকের আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

মৃতার নাম রুপবানী দাস (৫০)। তার স্বামী অনুপ কুমার দাস। দীর্ঘদিন ধরেই এলাকায় একটি বিউটি পার্লার চালাতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী অনুপ কুমার দাস নিজেই স্ত্রীকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান।

প্রতিদিনের মতোই পার্লার খুলে কাজ শুরু করেছিলেন রুপবানী দেবী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়াবহ এই ঘটনা। দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই পার্লার থেকে ফোন যায় বাড়িতে। ফোনে জানানো হয়, পার্লারের ভেতরে মারামারি চলছে।

খবর পেয়ে স্বামী, ছেলে ও পরিবারের অন্যান্য সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে তারা দেখেন, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে এলাকা এবং রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন রুপবানী দাস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যুবক পার্লারের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রুপবানী দেবীর উপর হামলা চালায়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অনুমান। এরপর ওই যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। তাকেও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 5 =