নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: বুধবার ২৫,মার্চ :: বুধবার সাতসকালে পথ দূর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার গলসির চৌমাথার ঢোকার একটু আগেই পথ দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছে কমবেশি ১৫ জন যাত্রী। তাদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাসটি বেনাচিতি থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। গলিগ্রাম থেকে যাত্রী তুলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গলসির চৌমাথা ঢুকছিল। ঢোকার একটু আগে রাস্তার বামদিকে যান্ত্রিক গোলযোগের কারনে দাড়িয়ে ছিল একটি পন্যবাহী লরি । বাসটি লরির কাছে আসতেই সামনের একটি চলমান লরি আচমকা ব্রেক মারে।
এরফলেই নিয়ন্ত্রন হারায় বাসের চালাক। এরপরই বাম দিকে দাড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের বামদিকের বেশ কিছুটা অংশ ভেঁঙে ঢুকে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। জখম হন কেবিনে বসে থাকা বেশকিছু যাত্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ।

