আসানসোল দক্ষিণ থানার গিরজা মোড়ে তিনজন গ্রেফতার ৩৪ গ্রাম ব্রাউন সুগার ও দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২৫,মার্চ :: আসানসোল দক্ষিণ থানা এলাকার গিরজা মোড় থেকে গোপন সূত্রের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

অভিযানের সময় ৩৪ গ্রাম ব্রাউন সুগার এবং দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এনটিপিসি বিভাগের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা সকলেই রেলপার এলাকার বাসিন্দা। তারা একটি টোটো-তে করে যাচ্ছিল। টোটো চালককে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে রেলপার আলমনগর এলাকার বাসিন্দা মোঃ নবাবকে নিয়ে যাচ্ছিল। মোঃ নবাব তাকে বলে যে তার শারীরিক অবস্থা ভালো নয়, তাই তাকে আলমনগরে পৌঁছে দিতে।

ঠিক সেই সময় এনটিপিসি আধিকারিক ও পুলিশের যৌথ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে তাদের হাতে নাতে ধরে ফেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =